বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৭নং ভাষানচর ইউনিয়নের হেশামুদ্দি বাজারে গর্ভবতী (গাভীন) গরু জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মার্চ) সকাল আনুমানিক ছয়টার দিকে, পবিত্র ঈদ উপলক্ষে ব্যাবসায়ী ব্যস্ত সময়ে এমন ঘটনা ।
বাজার সূত্রে জানা যায়, স্থানীয় কসাই মিন্টু হাওলাদার প্রায় এক মাস আগে হেশামুদ্দি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ফজল প্যাদার কাছ থেকে গরুটি ৮৫ হাজার টাকায় ক্রয় করেন। অভিযোগ রয়েছে, বেশি লাভের আশায় গরুটি গর্ভবতী জেনেও তিনি জবাই করেন।
গরুর পূর্ব মালিক ফজল প্যাদা জানান, “অনেক আগে গরুটিকে বাচ্চা নেওয়ার ইনজেকশন দেওয়া হয়েছিল। তবে আমি নিশ্চিত ছিলাম না যে গরুটি গর্ভবতী হয়ে গেছে।”
এ ঘটনায় কসাই মিন্টু হাওলাদারের সহযোগী ইউনুস ফকিরও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, “গরু জবাইয়ের সময় আমি উপস্থিত ছিলাম এবং নিজেই গরুর ভুঁড়ি পরিষ্কার করেছি।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাজারের সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ইলিয়াস উকিলসহ একাধিক ব্যক্তি এই ঘটনার জন্য মিন্টু হাওলাদারকে দায়ী করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কাজিরহাট থানার পুলিশকে অবহিত করা হলে তারা জানায়, বিষয়টি তাদের নজরে এসেছে, তবে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু হাওলাদার একটি হত্যা মামলার আসামি।
Leave a Reply