বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম
পরিবহন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কাউখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চরগড়া জালের মহোৎসব চলছে  কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি
মেহেন্দিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩
বিএনপি নেতার হামলা

মেহেন্দিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরহোগলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হাওলাদার তার প্রতিবেশী খোরশেদ সিকদারের বাড়ি নির্মাণের মজুরি বাবদ প্রায় ৫০ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে ওই পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

রবিবার (২২ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হাওলাদার ও খোরশেদ সিকদার পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন খোরশেদ সিকদার। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিরাজুল ইসলাম (৫১), মোকসেদ সিকদার (২২) ও রকিব সিকদার (২৬) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com