রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ পটুয়াখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন জোমাদ্দার গ্রেপ্তার বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি, অর্ধ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫ ঈদের শুভেচ্ছা ব্যানার নিয়ে আলোচনায় বিসিসির ওয়ার্ড সহকারী, কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩ দুবাইয়ে ইরানের হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত! মেহেন্দিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের দুজন হাসপাতালে মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্রমিক দল নেতার ফেসবুক পোস্ট বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্য কর্মকর্তা গ্রেফতার সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের
পটুয়াখালীতে সিগারেটের পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পটুয়াখালীতে সিগারেটের পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে চায়ের দোকানে সিগারেটের টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিম প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পরিবারের অভিযোগ, মারধরের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে গুরুতর অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জাকের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবাসন এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান পরিচালনা করতেন রহিম প্যাদা। তার দোকান থেকে স্থানীয় কামাল হাওলাদার বাকিতে বিভিন্ন পণ্য নেন। সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিম প্যাদাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

নিহতের বড় মেয়ে নাজমা অভিযোগ করে বলেন, ‘কামাল হাওলাদার, জামাল হাওলাদার, নুর ইসলাম হাওলাদার, খোকন হাওলাদার এবং শাহাবুদ্দিন তালুকদার মিলে আমার বাবাকে মারধর করেছে। এসময় আমার মা গিয়ে সামনে দাঁড়াইছে, তাকেও ওরা ঘুষি দিছে, হাত মোচড়াইয়া দিছে। আমার বাবারে প্রথম ধাক্কা মারছে, পরে লাঠি দিয়া মারছে। এরপর আবার ধাক্কা দিয়া মাটিতে ফালাইয়া দিছে। সেখানেই আমার বাবার চোখ-মুখ উল্টাইয়া মুখ থেকে ফেনা ও রক্ত বের হইয়া মারা গ্যাছে। আমার বাপেরে জাগায় ওরা শেষ কইরা দিছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের নাতনী বলেন, ‘আমি ঘটনাস্থলেই ছিলাম। বিকেলেও কামাল হাওলাদার সিগারেট আনতে গ্যাছে দোকানে। তখন আমার নানা টাকা চাওয়ায় তারে বলছে—কীসের টাকা দেব? তোরে মাইরা আলু আলু বানাইয়া ফালামু। তখনও আমার নানারে দোকান থেকে নামাইয়া ধাক্কা দিছে। পাশে ওদের দোকান থেকে রড হাতে দেখাইয়া হুমকি দিছে। এরপর রাতে নানারে মারধর করছে। ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। আমার নানায় ওখানেই পায়খানা প্রস্রাব করে দিছে। ওখানেই সে মারা গ্যাছে।’

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com