রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ পটুয়াখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন জোমাদ্দার গ্রেপ্তার বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি, অর্ধ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫ ঈদের শুভেচ্ছা ব্যানার নিয়ে আলোচনায় বিসিসির ওয়ার্ড সহকারী, কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩ দুবাইয়ে ইরানের হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত! মেহেন্দিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের দুজন হাসপাতালে মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্রমিক দল নেতার ফেসবুক পোস্ট বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্য কর্মকর্তা গ্রেফতার সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দিনাজপুর, রংপুর ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর—পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে টানা ৫ দিন বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com