শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম
লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ পটুয়াখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন জোমাদ্দার গ্রেপ্তার বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি, অর্ধ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫ ঈদের শুভেচ্ছা ব্যানার নিয়ে আলোচনায় বিসিসির ওয়ার্ড সহকারী, কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩ দুবাইয়ে ইরানের হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত! মেহেন্দিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের দুজন হাসপাতালে মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্রমিক দল নেতার ফেসবুক পোস্ট বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্য কর্মকর্তা গ্রেফতার সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের
বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার

বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কড়াইতলা নদীর পাড় থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ইউনিয়নের চর পত্তনীয়া গ্রামের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম সুবজ হাওলাদার (৫৪)। তিনি ওই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ‘দুপুরে কড়াইতলা নদীর চরপত্তনীয়া গ্র‍ামের অংশে বালুর বস্তার পাশে ভাসমানবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি জানান, মৃত সবুজ হাওলাদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রায়শই বাড়ি থেকে বের হয়ে যেতেন আবার ফিরেও আসতেন। তবে শুক্রবার দুপুরে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে।

ওসি আরও জানান, মৃতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে উঁচু কোনো স্থান থেকে তিনি নদীতে পড়ে গিয়েছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com