শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে কিশোরের পা প্রায় বিচ্ছিন্ন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ পটুয়াখালীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোকন জোমাদ্দার গ্রেপ্তার বন্ধ দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি, অর্ধ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫ ঈদের শুভেচ্ছা ব্যানার নিয়ে আলোচনায় বিসিসির ওয়ার্ড সহকারী, কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী নেশার টাকা জোগাতে বন্ধুকে গলাকেটে হত্যা, গ্রেফতার ৩ দুবাইয়ে ইরানের হামলায় ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত! মেহেন্দিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের দুজন হাসপাতালে মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্রমিক দল নেতার ফেসবুক পোস্ট বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্য কর্মকর্তা গ্রেফতার সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা ছুটির দিনেও বিসিসির সভা, কাজের গতি বাড়ানোর তা‌গিদ প্রশাসকের
কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের

কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল খন্দকার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহেল খুলনার দেবেনগর দিঘলিয়ার দেলোয়ার খন্দকারের ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩ টা ৪০ মিনিটে লেবুখালী  সেনানিবাস সংলগ্ন সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।  ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে নিহত মোঃ সোহেল খন্দকার ও মো: ইমরান দুই বন্ধু মোটরসাইকেলে কুয়াকাটা যায়। আজ বিকেলে তারা কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন।

এ সময় বাকেরগঞ্জের লেবুখালী এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কুয়াকাটাগামী ইউরোকোচ পরিবহনের এসিবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেল খন্দকার ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী ইমরান আহত হন। বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা বলেন, যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি পুলিশ জব্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com