বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
কাউখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট/জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

কাউখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট/জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

 পিরোজপুরের কাউখালীতে জ্বালানি তেলের হাহাকার। তেলের তীব্র সংকট ও কৃত্রিম অভাব তৈরীর অপচেষ্টায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন তেলের দোকানে পর্যাপ্ত ডিজেল ও অকটেন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক এবং সেচ মৌসুমের কৃষকরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন তেলের দোকানে তেলের জন্য দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, খুচরা বাজারে কিছু তেল পাওয়া  গেলেও  তা  চড়া মূল্যে বিক্রি হচ্ছে।
এদিকে তেলের অভাবে অটোরিকশা, মোটরসাইকেল এবং পণ্যবাহী যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে।
স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান,  পাম্প ঘুরেও অকটেন পাইনি। বাধ্য হয়ে অনেক বেশি দামে দোকান থেকে তেল কিনতে হচ্ছে। কৃষকদের দাবি দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে তাদের মাঠের ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলাররা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন তেলের এই কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং সরবরাহ নিশ্চিত করা জরুরি।
এদিকে সোমবার রাতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলার কলেজ মোড়ে মেসাস শাফিন ট্রেডার্স নামে একটি তেলের দোকানে অভিযান পরিচালনা করে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com