বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান

ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান

পিরোজপুরের কাউখালীতে ভবন সংকটে বিপাকে একটি বিদ্যালয়, বালুর উপর চলছে শিক্ষার্থীদের পাঠদান। উপজেলা সদরে অবস্থিত কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে তীব্র ভবন সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বালুর ওপর বসে ক্লাস করছে। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অস্থায়ী ভবনটি জরাজীর্ণ হওয়ায় কক্ষের অভাবে সপ্তম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা বালুর ওপর বসে ক্লাস করতে হচ্ছে। তীব্র গরম আর ধুলোবালির মধ্যেই শিক্ষকরা পাঠদান চালিয়ে যাচ্ছেন।

এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর তুলনায় কক্ষের সংখ্যা অর্ধেকেরও কম।এদিকে দীর্ঘক্ষণ বালুতে বসে থাকায় শিক্ষার্থীদের শ্বাসকষ্ট ও এলার্জিসহ বিভিন্ন চর্মরোগের প্রকোপ বাড়ছে।

বাতাসের সাথে ওড়া বালুর কারণে বই—খাতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে। দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পূজা দাস ও
নবম শ্রেণির শিক্ষার্থী নাহিদ, জানায় বাতাসের বালু চোখে মুখে যায়, গরমে মাথা ঘোরে। এভাবে বেশিক্ষণ পড়াশোনায় মন দেওয়া যায় না।

অত্র প্রতিষ্ঠানের অভিভাবকদের দাবি, ডিজিটাল বাংলাদেশের যুগে এসেও যদি শিক্ষার্থীদের বালুর ওপর বসে ক্লাস করতে হয়, তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা অসম্ভব। তারা দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে এই সংকট নিরসনের দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির মোল্লা জানান, আমরা নিরুপায়। ভবন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। শ্রেণিকক্ষ না থাকায় আমরা বাধ্য হয়েই এই বালুর উপরে ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীদের কষ্ট আমাদেরও ব্যথিত করে, কিন্তু পর্যাপ্ত অবকাঠামো না থাকলে আমরা কী করতে পারি?
স্থানীয় সচেতন মহল মনে করেন, অতি দ্রুত এই সমস্যার সমাধান না করলে ঝরে পড়ার হার বাড়তে পারে। অত্র প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে।

ভবন সংকটের পাশাপাশি শিক্ষক সংকট রয়েছে। ইংরেজি, তথ্য ও যোগাযোগ, ভৌতবিজ্ঞান সহ পাঁচ বিষয়ের শিক্ষক নেই। অত্র প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, টেবিল, চেয়ার সহ আসবাবপত্রের অভাব রয়েছে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। শিক্ষার্থীদের সুবিধার্থে আমি অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com