বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় একাধিক ইসলামিক সম্মেলন করতে যাওয়া বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে।

এতে তাকে সফরের মাঝপথেই ফেরত চলে আসতে হচ্ছে। আজ বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যটি বলেছে, ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছিলেন, হিটলার ছিলেন ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’।

ডেইলি মেইলই প্রথমে তার এ বক্তব্যের বিষয়টি প্রকাশ করে। তারা জানায় আজহারী অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে ইসলামিক সম্মেলন করতে এসেছিলেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয় এবং তিনি এখন ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথান দুনলাম বুধবার জানান, তাকে এবং অন্য সংসদ সদস্যদের আজহারীর অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে সতর্ক করেছিল কমিউনিটি গ্রুপ।

তিনি বলেছেন, আমার জানামতে আজহারীর সফরের ব্যাপারে মন্ত্রীসহ একাধিক সংসদ সদস্যের সঙ্গে ‘অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু ফেডারেশন’ যোগাযোগ করেছে।”

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে আজহারী ইহুদিদের বিরুদ্ধে কথা বলেন, হলোকাস্টের প্রশংসা করেন এবং তার স্রোতাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন।

তিনি তার বক্তব্যে বলেন, ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ ছিলেন হিটলার। এছাড়া ইহুদিদের বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং তাদের বিষাক্ত কলঙ্ক হিসেবে অভিহিত করেন তিনি।

এর পাশাপাশি ইহুদিরা বিশ্বে এইডস ছড়িয়েছে এবং বিশ্বের অনেক অশান্তির জন্য তারা দায়ী বলে বক্তব্য দেন তিনি।

আজহারীর ৩ এপ্রিল মেলবোর্নে, ৪ এপ্রিল সিডনিতে এবং ৬ এপ্রিল ক্যানবেরায় সম্মেলন করার কথা ছিল। কিন্তু সম্মেলনগুলো করার আগেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com