বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বুড়ি পোল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির মাঝখানের অংশ ক্ষতিগ্রস্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার বা পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্রিজ দিয়ে প্রতিদিন অসংখ্য পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের মতে, ব্রিজটির বর্তমান অবস্থা জনসাধারণের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মাননীয় প্রতিমন্ত্রী রাজীব আহসানের কাছে দ্রুত ব্রিজটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত সংস্কার কাজ শুরু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা নিরাপদ হবে এবং জনগণের দুর্ভোগ কমবে।

স্থানীয়রা আরও জানান, ব্রিজটির কাজ দ্রুত বাস্তবায়ন হলে এলাকাবাসী মাননীয় প্রতিমন্ত্রী রাজীব আহসানের প্রতি কৃতজ্ঞ থাকবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি কামনা করেছেন, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com