বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২

কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২

প্রতিবেদক : মো: মনির আকন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোঃ রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোঃ শামিম (১৫) ও সাকিল (১৪)কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।  র‍্যাব-৭ চট্টগ্রাম  এর সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থানার চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারকৃতদের  মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয় এবং বুধবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাদের জামিন না মঞ্জুর করে পিরোজপুর জেলহাজতে  প্রেরণের আদেশ দেয়। গ্রেফতারকৃতদের মধ্যে শামিম উপজেলার কচুবাড়িয়া এলাকার সেরাজ মিয়ার ছেলে এবং সাকিল একই এলাকার জসিম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের রাতে কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা ও এক সন্তানের জনক রফিকুল ইসলামের বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে রফিকুলের আড়াই বছরের সন্তান ভয়ে চিৎকার শুরু করলে তিনি ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানান। এ সময় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার ২৬ মার্চ মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com