বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে ডিলার এজেন্টের বিরুদ্ধে অনিয়ম” ব্যবসায়ীর ক্ষতিপুরণের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ আজ মরহুম এমদাদ হোসেন শরীফের ২৪ তম মৃত্যু বার্ষিকী পরিবহন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার কাউখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চরগড়া জালের মহোৎসব চলছে  কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা
পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক

পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে প্রতারণা, আটক যুবক

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহের সময় অভিযুক্ত রফিকুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা ।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

আটক রফিকুল ইসলাম সুমন কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে।

আটক করা রফিকুল ইসলাম সুমনের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার দাবিতে শত শত মানুষ পাথরঘাটা থানার সামনে ভিড় জমিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্যক্তি ফ্যামিলি কার্ডের নামে সুলভ মূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন চালাই। এখন আমি আমার টাকা ফেরত চাই। আমার মতো শত শত মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

বরগুনা জেলা দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ (বেলাল) বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সুলভ মূল্যে পণ্য দেওয়ার নামে বিভিন্ন স্থান থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনাম বলেন, আটক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং যাচাই—বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com