মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে রক্তাক্ত, থানায় মামলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে রক্তাক্ত, থানায় মামলা

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেদি নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল ২ এপ্রিল বিকেল আনুমানিক ৬টার দিকে ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর মাধব রায় গ্রামের দেলোয়ার চৌকিদারের ছেলে রাশেদ, কাউসার ও ফয়সাল—এই তিন ভাই একত্রিত হয়ে মেহেদির পথরোধ করে। অভিযোগ রয়েছে, তারা দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মেহেদির মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

মেহেদির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত রাশেদ, কাউসার ও ফয়সালকে আটক করে। পরে খবর পেয়ে কাজিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আহত মেহেদির বাবা বাদী হয়ে গতকাল রাত প্রায় ১০টার দিকে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলার আসামিদের আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

তবে ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com