মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তবে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ম্যাচ চলাকালে অশালীন শব্দ ব্যবহারের দায়ে অভিষেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। যদিও আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করা হয়নি। তবে অভিষেক শর্মা লেভেল—১ অপরাধ (আর্টিকেল ২.৩) স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। নিয়ম অনুযায়ী, লেভেল—১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, ‘সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়। তিনি আর্টিকেল ২.৩ অনুযায়ী লেভেল—১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। নিয়ম অনুযায়ী, লেভেল—১ অপরাধে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com