মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
এক জালেই ধরা পড়ল ৪০ কোরাল, বিক্রি প্রায় ২ লাখে

এক জালেই ধরা পড়ল ৪০ কোরাল, বিক্রি প্রায় ২ লাখে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলের জালে ধরা পড়েছে ৪০টি কোরাল মাছ। মোট সাড়ে তিন মণ কোরাল মাছ প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে বিক্রি হয়ে মোট ১ লাখ ৭১ হাজার টাকা আয় হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম দাঁড়ায় প্রায় ১,২২৫ টাকা।শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দররে পৌঁছায়। মাঝি কাদের ও তার সঙ্গীরা মাছগুলো বন্দরে নিয়ে এলে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় বন্দর এলাকায় মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন মাছের সংকট, নিষেধাজ্ঞা ও জ্বালানি সমস্যার কারণে হতাশায় থাকা জেলেদের জন্য এটি স্বস্তিদায়ক ঘটনা।

ট্রলারের মাঝি কাদের জানান, অনেকদিন পর ভালো পরিমাণ কোরাল মাছ পাওয়ায় তারা আনন্দিত এবং এতে কিছুটা হলেও আর্থিক চাপ কমবে বলে আশা করছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরের প্রাকৃতিক পরিবর্তনের কারণে মাছের পরিমাণ ওঠানামা করলেও নিয়মিত নিষেধাজ্ঞা মানার ফলে সামুদ্রিক মাছের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

তিনি আরও বলেন, কোরাল একটি উচ্চমূল্যের মাছ এবং এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক লক্ষণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com