মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৩০

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইক বাজানোকে কেন্দ্র করে ৪ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় টর্চ জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেন গ্রামের বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে হামিরদী ইউনিয়নে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রায় পৌনে ৮টা পর্যন্ত চলতে থাকে দুপক্ষের ধাওয়া—পাল্টা ধাওয়া।

সর্বশেষ রাত ৮টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে মুনসুরাবাদ গ্ৰামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করে। সে সময় খাপুরা গ্ৰাম, সিংগারডাক গ্ৰাম ও মাঝিকান্দা গ্ৰামের কয়েকজন বাসিন্দা তাকে লাঞ্ছিত করে। এই ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজার বণিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে এলোপাথাড়ি মেরে আহত করে প্রতিপক্ষের লোকজন।

মুনসুরাবাদ গ্ৰামবাসীর মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা—খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। অন্যদিকে খাপুরা গ্ৰাম, সিংগারডাক গ্ৰাম ও মাঝিকান্দা গ্ৰামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। সন্ধ্যার পর অন্ধকার হয়ে যাওয়ায় অনেকে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেয়।

ভাঙ্গা থানার এসআই মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। রাত হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে উভয়পক্ষকে পিছু হটাতে সক্ষম হয়েছি। পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সড়কের দুইপাশে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com