মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন

ছাত্রদল নেতার কাছে মিলল ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া এলাকা থেকে এসব বিটুমিন উদ্ধার করে।

এ ঘটনায় মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রভাবশালী সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠীর শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ সেগুলো চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী ট্রাক শনাক্ত করে চালককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিটুমিনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৯ ব্যারেলের মধ্যে ৩৪ ব্যারেলের কাগজপত্র রয়েছে, বাকি ২৫ ব্যারেল তার অজান্তেই সেখানে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com