মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
ভোলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ভোলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভোলার দৌলতখানের বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ইউসুফকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গেল বছরের সেপ্টেম্বর মাসে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে নির্যাতন ও মারধর করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেন। পরে তার স্ত্রী বাড়িতে কিশোরী মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে একা থাকার সুযোগে দীর্ঘ ৫ মাস ধরে নিজ মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও নির্যাতন করে আসছেন অভিযুক্ত ওই বাবা।

পুলিশ সুপার আরও বলেন, কিশোরী মেয়েটির মা বাড়িতে ফিরে এসে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে জানতে চাইলে বাবার কতৃক ধর্ষণের কথা জানান ওই কিশোরী। পরে বিষয়টি জানাজানি হলে মেয়েকে গর্ভপাত নিরোধক ঔষধ খাইয়ে গর্ভপাত করান বাবা। গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে গত শুক্রবার বিকেলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন ওই কিশোরীকে। এরপরই আত্নগোপন চলে যান অভিযুক্ত বাবা।

পুলিশ সুপার বলেন, ঘটনার পর গেল শনিবার ওই কিশোরীর মা বাদী হয়ে দৌলতখান থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলার দুলারহাট থানা এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞেসাবাদে নিজ মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বাকীর করেছেন অভিযুক্ত বাবা। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com