মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
ভোলায় বিয়ের দাবিতে অনশন করা তরুণীর বিয়ে সম্পন্ন

ভোলায় বিয়ের দাবিতে অনশন করা তরুণীর বিয়ে সম্পন্ন

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করা সেই তরুণীর ৫ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকার একটি বাসায় পারিবারিকভাবে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

এরআগে, শুক্রবার বিকেলে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিক সুমন ভূঁইয়ার ফার্মেসিতে উপস্থিত হন ওই তরুণী। এর পর পরই ঘটনাটি নিয়ে শুরু হয় চাঞ্চল্য।

ভুক্তভোগী তরুণীর নাম সুরাইয়া আক্তার। তার প্রেমিকের নাম সুমন ভূঁইয়া। সে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।

জানা গেছে, ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে সুমনের সঙ্গে পরিচয় হয় তরুণী সুরাইয়া আক্তারের। এরপর সুমন তাকে প্রেমের প্রস্তাব দিলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ কয়েকমাস প্রেমের সম্পর্কের পর সুমন তাকে বিয়ের আশ্বাস দিয়ে ছোট ভাইয়ের ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক শারিরীক সম্পর্ক করেন।

পরে ওই তরুণী প্রেমিক সুমনকে বিয়ের জন্য চাপ দিলে সমুন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর পরই বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিক সুমনের ফার্মেসিতে অবস্থান নেন ওই তরুণী। এতে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।

এ ঘটনার পর সুমন আত্মগোপনে চলে যান বলে জানা যায়। তবে সামাজিক চাপ, স্থানীয়দের হস্তক্ষেপ এবং পারিবারিক আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা গড়ে ওঠে। সেই সমঝোতার ফল হিসেবেই দুই দিনের ব্যবধানে ৫ লাখ টাকা কাবিনে সম্পন্ন হয় তাদের বিয়ে।

স্থানীয়দের মতে, দীর্ঘ টানাপোড়েনের পর বিয়ের মাধ্যমে আপাত সমাধান এলেও ঘটনার পেছনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সচেতন মহল বলছে, এমন ঘটনায় শুধু সামাজিক সমঝোতা নয়, বরং ন্যায়বিচার ও সঠিক তদন্ত নিশ্চিত করাও জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com