মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
বরগুনায় হামে ৩ শিশুর মৃত্যু, ৪০ কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু

বরগুনায় হামে ৩ শিশুর মৃত্যু, ৪০ কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বরগুনা সদর উপজেলায় শুরু হয়েছে ব্যাপক টিকাদান কর্মসূচি।

রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে উপজেলার ৪০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে বরগুনা পৌরসভায় ২৫টি কেন্দ্র এবং উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে।

সকাল থেকেই টিকাকেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। সন্তানদের হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে আগ্রহের সঙ্গে টিকা দিতে আসেন তারা। সংশ্লিষ্টরা জানান, এ টিকাদান কার্যক্রম টানা ২১ দিন চলবে এবং টিকার কোনো ঘাটতি নেই।

সরেজমিনে বরগুনা জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে দেখা যায়, একের পর এক শিশু নিয়ে অভিভাবকরা লাইনে দাঁড়িয়ে আছেন। কখনো কখনো অতিরিক্ত ভিড়ের কারণে সাময়িক জটলাও তৈরি হচ্ছে। এ কেন্দ্রের জন্য ২ হাজার ৫০০ ডোজ টিকা বরাদ্দ রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত হামের সন্দেহে ১৪৯ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে হাম এবং একজনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে হামের উপসর্গে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিই হামের সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

টিকা দিতে আসা অভিভাবক আকরামুল ইসলাম বলেন, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আমরা সন্তানের সুরক্ষার জন্য টিকা দিতে এসেছি।

অন্য অভিভাবক মারিয়া জান্নাত জানান, আমার সন্তান আগেও হামের টিকা নিয়েছে। এবার বুস্টার ডোজ দিতে এনেছি। কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।

বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. এনামুল কবীর বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হচ্ছে। পূর্বে টিকা নেওয়া শিশুরাও এই কর্মসূচির আওতায় টিকা পাবে। অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, অন্যান্য টিকার সঙ্গে সমন্বয় রেখে ২৮ দিনের ব্যবধান বজায় রেখে হামের টিকা নিতে হবে। বরগুনা জেনারেল হাসপাতালসহ সব কেন্দ্রে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, সদর উপজেলায় শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে পুরো জেলায় বিস্তৃত করা হবে। ২১ দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com