মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দ পুর ইউনিয়নে উত্তর রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে রুস্তম সরদারের বাড়ি ২ নং ওয়ার্ড , স্থানীয়ভাবে পরিচিত সরদার বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখের সামনেই এখানে প্রতিনিয়ত চলছে মাদকের অবাধ লেনদেন, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিন কিংবা রাতে রুস্তম সরদারের বাড়ি তাহার ঘরে এলাকা পরিণত হয় মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আড্ডাখানায়। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এখানে এসে জড়ো হয় এবং সহজলভ্যভাবে সংগ্রহ করছে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য। এতে করে এলাকার সামাজিক পরিবেশ মা রা ত্ম ক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই জায়গাটি এখন যুব সমাজকে শেষ করে দেওয়ার একটি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন তরুণ এখানে এসে মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। প্রশাসন সব জানার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে চরম উদ্বেগ। তারা জানান, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এলাকাবাসীর প্রত্যাশা, কাজিরহাট থানা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই মাদক চক্রের অবসান ঘটাবে এবং পশ্চিম রতনপুর এলাকাকে একটি নিরাপদ পরিবেশে ফিরিয়েআনতে পারবে বলে এলাকাবাসীর ধারণা।
Leave a Reply