মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে

চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভোলার চরফ্যাশন উপজেলার ভুঁইয়া হাট বাজারে টানা কয়েক দিনের জল্পনা—কল্পনা, আলোচনা—সমালোচনার পর অবশেষে বিয়ের মাধ্যমে সমাপ্তি ঘটেছে এক আলোচিত প্রেমকাহিনীর। প্রেমিক সুমন ভুঁইয়ার সঙ্গে ৫ লাখ টাকা কাবিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সুরাইয়া আক্তার।

রোববার (৫ এপ্রিল) সকালে ভুঁইয়ার হাট বাজার এলাকার এক বাসায় পারিবারিক ও সামাজিক উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়েতে সুমনের বন্ধু—বান্ধবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ টানাপড়েন শেষে এই বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকায় স্বস্তির আবহ তৈরি হয়েছে। সন্ধ্যার পর স্থানীয়দের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়, অনেকেই একে ‘শেষ পর্যন্ত ভালোবাসার পরিণতি’ হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে কেউ কেউ এ বিয়ের ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন।
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। ভুঁইয়ার হাট বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে সুমন ও সুরাইয়ার পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে সুমন বিয়ের আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে বিয়ের বিষয়ে অনীহা প্রকাশ করলে সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

পরিস্থিতি নাটকীয় মোড় নেয় গত শুক্রবার বিকেলে। বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে সুমনের ফার্মেসিতে অবস্থান নেন সুরাইয়া। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়; স্থানীয়দের ভিড়, আলোচনা আর নানা গুঞ্জনে উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

এ ঘটনার পর সুমন আত্মগোপনে চলে যান বলে জানা যায়। তবে সামাজিক চাপ, স্থানীয়দের হস্তক্ষেপ এবং পারিবারিক আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা গড়ে ওঠে। সেই সমঝোতার ফল হিসেবেই দুই দিনের ব্যবধানে সম্পন্ন হয় তাদের বিয়ে।

স্থানীয়দের মতে, দীর্ঘ টানাপড়েনের পর বিয়ের মাধ্যমে আপাত সমাধান এলেও ঘটনার পেছনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সচেতন মহল বলছে, এমন ঘটনায় শুধু সামাজিক সমঝোতা নয়, বরং ন্যায়বিচার ও সঠিক তদন্ত নিশ্চিত করাও জরুরি।

সব মিলিয়ে প্রেম, প্রতিশ্রুতি, বিরোধ আর সামাজিক চাপে গড়ে ওঠা এই বিয়ে এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। সময়ই বলে দেবে—এই সম্পর্ক কতটা দৃঢ় হয়ে উঠবে, আর কতদিন টিকে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com