সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

 আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের সফরে আসার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দুই দলের। তবে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। তবে এখনো সেই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারতের ক্রিকেট বোর্ড। ফলে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিসিসিআইকে একটি চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠির আপডেট এখনো জানি না।’

এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে সিরিজ সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল।

নাফিস ইকবাল বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আপাতত ফিটনেস ও ফিল্ডিং নিয়ে কাজ হচ্ছে। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং—সব কিছু নিয়েই কাজ চলছে।’

আসন্ন সফরে নিউজিল্যান্ড বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com