মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক : মো: মনির আকন

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার বেলা ১১টায় মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানটি নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতারা স্থানীয়ভাবে প্রভাব খাঁটিয়ে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান নির্মাণকাজ বন্ধ করার পাঁয়তারা করছেন। তারা কাজ বন্ধ করতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত জরুরি। অথচ ব্যক্তিস্বার্থে একটি মহল জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাধাগ্রস্ত করছে। বক্তারা অবিলম্বে সব বাঁধা অপসারণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার দাবি জানান। একইসঙ্গে তারা প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে দেশনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
​মানববন্ধনে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব তাহসিন জামান রুমেল, স্থানীয় সমাজ সেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​এলাকাবাসী জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে এই অঞ্চলের কয়েক হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষার সুযোগ পাবে। তাই কোনো মহলের ষড়যন্ত্রের কারণে যেন এই স্বপ্নের প্রকল্পটি ভেস্তে না যায়, সেজন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com