মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল অবস্থা, যেকোনো সময় ইউনিয়ন পরিষদের ভবনটি ধসে পড়ে যেতে পারে। দীর্ঘ প্রায় এক যুগ পার হয়ে গেলেও পরিষদের ভবনটি নেই কোন সংস্কার।
বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদে বর্তমানে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য স্বাস্থ্যসম্মত নেই কোন টয়লেট, পূর্বের একটি টিউবল থাকা সত্ত্বেও সেটি অকেজো হয়ে পরে রয়েছে। সাধারণ মানুষ সেবার জন্য গেলে পানি পান করার মত ইউনিয়ন পরিষদে নেই কোন পানির ব্যবস্থা।
বিদ্যানন্দ পুর মডেল ইউনিয়নের ভবনের ছাদ অত্যান্ত বেহাল অবস্থা, যেকোনো মুহূর্তে ধসে পড়ে যেতে পারে। এবং বড় ধরনের দুর্ঘটনা যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জনাব শাহ আলম মীরের সাথে আলাপ করলে সে জানায় দীর্ঘদিন উপজেলা পরিষদে আমি আলোচনা করেছি এবং আবেদন দিয়েছি এখনো উপজেলা থেকে কোন বরাদ্দ সংস্কারের জন্য দিতে পারেনি।
সে আরো জানান মাননীয় ও প্রতিমন্ত্রী রাজীব আহসানের কাছে বিদ্যানন্দপুর সাধারণ মানুষের জোর দাবি। বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নটি যাহাতে দ্রুত সংস্কার হয়। এলাকাসূত্রে জানা যায় বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে মানুষ সেবার জন্য গেলে সর্বসময় আতঙ্কে থাকে। কারণ যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে যেতে পারে ইউনিয়ন পরিষদে একাধিক ইউপি সদস্যরা জানান আমরা পরিশোধের মিটিংয়ে গেলে আমাদের ভবনটি নিয়ে আতঙ্কিত থাকি।
যেকোনো মুহূর্তে এই ভবনটি ধসে যেতে পারে। এবং বড় ধরনের দুর্ঘটনাঘটে যেতে পারে। সরজমিনে ইউপি সদস্যদের সাথে আলাপ করলে তারা জানান আমাদের মাননীয় ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত দাবি আমরা যাহাতে অতি দ্রুত ভবনের সংস্কারের কাজপেতে পারি।
Leave a Reply