মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
বরিশালের হিজলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
অভিযান চলাকালে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ১৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply