সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম
আদালতে আইনজীবীর থেকে ঘুষ নেওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ ষড়যন্ত্রের কবলে মেহেন্দিগঞ্জে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত বরিশাল নগরী মেঘনা নদীতে জাটকা নিধন রোধে অভিযানে ১৯ জেলে আটক, অর্থদণ্ড কাজিরহাট থানা বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন টি বেহাল দশা মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে পিতৃপরিচয়ের দাবিতে যুবকের দ্বারে দ্বারে ধরনা গৌরনদীতে সরকারি প্রকল্পে ঘুষ বাণিজ্যের অভিযোগ চরফ্যাশনের সেই প্রেমিক-প্রেমিকার বিয়ে আমতলীতে বাসচাপায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ তনু হত্যার ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ মেহেন্দিগঞ্জে মাদকসহ দুই যুবক আটক কাজিরহাটএলাকায় মা-দ-কের রমরমা বাণিজ্য উদ্বিগ্ন এলাকাবাসী
কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ

কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলালেন শিক্ষকরা, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষের পদ গ্রহণ, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় অবস্থিত ধানখালী ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই শিক্ষকরা সাংবাদিক সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষকরা অভিযোগ করেন, আবুল কালাম আজাদ জ্যেষ্ঠতার তালিকায় সপ্তম স্থানে থাকা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ গ্রহণ করেন। তারা দাবি করেন, গত বছরের ৩০ জুন তিনি মব সৃষ্টি ও সিনিয়র শিক্ষকদের মামলা দেওয়ার ভয় দেখিয়ে ওই পদে অধিষ্ঠিত হন।

শিক্ষকদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন এবং কলেজের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার না পাওয়ায় তারা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং শিক্ষকরা অনধিকার চর্চা করেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, বিষয়টি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com