মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় থাকবে ইভিএম

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় থাকবে ইভিএম

মহানগর বার্তা,ঢাকাঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন থাকবেন

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, দুই সিটির ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতায় কোনো সমস্যা নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। প্রার্থীরা যাতে সন্তুষ্ট থাকতে পারেন, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে।

রাজনৈতিক দলের মধ্যে ইভিএম নিয়ে বিতর্ক থাকলে পরীক্ষামূলক ভোটে সার্বিক ব্যবস্থা দেখতে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইভিএমে প্রতি কেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টের জন্য দু’জন করে সেনা সদস্য থাকবে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেয়া হবে। ইভিএমে ভোটে অস্বচ্ছতার কিছু নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost