মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার

কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার

বরিশালের কাজিরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। (৫ মে) রাতে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন—রিফাত হাওলাদার (২৫), পিতা হানিফ হাওলাদার, সাং-চর উদয়পুর এবং মোঃ রাসেল (৩৫), মোটর ড্রাইভার, পিতামৃত আজমুল হোসেন, সাং-চরসোনাপুর। উভয়েই কাজিরহাট থানার বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কাজিরহাট থানার তদন্ত ওসি দীপঙ্কর জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে রিফাত ও রাসেলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost