মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মো. হামেদ হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (২৬)।

আদালত সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের মেয়ে সুমনা আক্তার (ছদ্মনাম)। সে একই গ্রামের জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সুমনার পিতা-মাতার সাথে সম্পর্ক না থাকায় সে একই গ্রামে তার মামা বাড়িতে থেকে লেখা-পড়া করতো। ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে দণ্ডপ্রাপ্ত আসামি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো।

২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামি সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সে বাড়ি ফিরে তার মামাকে ঘটনাটি বললে বিষয়টি স্থানীয়রা মীমাংসার আশ্বাস দিলেও ভিকটিমের মামা তাতে রাজী না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামী করে ভান্ডারিয়া থানায় ধর্ষনের মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ৬ জনের সাক্ষ্য প্রমানে আসামী দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন।

এ বিষয়ে নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার বলেন, দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালত যে রায় প্রদান করেছে। তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost