রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত নলছিটিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন বরগুনায় অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪ ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার বাউফলে বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন

কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের একটি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর বারোটায় উপজেলার একটি হল রুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, উপজেলার বাশুরী গ্রামের মৃত্যু মোজাহার আলীর ছেলে মজিবর রহমান। অভিযোগ করে বলেন, বাশুরী গ্রামের ভোগদখলীয় কিছু জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে উভয় পক্ষ বিষয়টির সমাধানের জন্য কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীরের নেতৃত্বে সালিশে সম্মত হয়। দীর্ঘদিন ধরে কাগজপত্র পর্যালোচনার পর সালিশ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এক পক্ষের মালয়েশিয়া প্রবাসী আমার ভাতিজা আলমগীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশ প্রক্রিয়া ও বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ও প্রচারণা চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আলমগীর হোসেন এস. এম. আহসান কবীর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আপত্তিকর ও অশালীন বক্তব্য দিয়েছেন। এছাড়া পরিবারের মহিলা সদস্যদের নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ উত্থাপন করা হয় এবং প্রশাসনের কাছে এসব বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের প্রচারণা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান এর মেয়ে সাবিনা ইয়াসমিন, ছেলে মাহামুদুল ইসলাম, ও ছেলের স্ত্রী হাফিজা বেগম।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost