বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র: হামিদ মীর

বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র: হামিদ মীর

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পাকিস্তানি নিউজ চ্যানেলের খ্যাতনামা সাংবাদিক ও উপস্থাপক হামিদ মীর বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকামী নীতির বিরুদ্ধে লাখ লাখ মানুষের ক্ষোভকে ‘শাসন পরিবর্তনের দাবি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, মার্কিন সমাজে ট্রাম্পবিরোধী মনোভাব তীব্র হয়েছে।

পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের খ্যাতনামা উপস্থাপক হামিদ মীর ‘অবাধ্য ট্রাম্পের প্রতিকার’ শিরোনামে একটি লেখায় এসব কথা বলেছেন।

তিনি বলেন, মার্কিন জনগণ দীর্ঘদিন ধরেই তাদের নিজেদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ত্যক্ত—বিরক্ত, কিন্তু ২৮ মার্চ এই বিরক্তি দেশব্যাপী গণ—অভ্যুত্থানে পরিণত হয়েছে।

হামিদ মীর আরও বলেন, একদিনে আমেরিকার বহু শহরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে এবং ‘রাজা চাই না — ট্রাম্প দূর হও’ স্লোগান দেয়।

২০২৬ সালের মার্চের শুরুতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালিয়ে এবং শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য ইরানি জনগণকে রাস্তায় নামতে বলার মাত্র চার সপ্তাহের মধ্যেই, মার্কিন জনগণই ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে।

এই গণ—অভ্যুত্থানের সবচেয়ে বড় কারণ হলো— ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধ আমেরিকার জনগণের উপরও অর্থনৈতিক আঘাত হেনেছে।

হামিদ মীর লিখেছেন, ট্রাম্প বিশ্বাস করতেন যে, ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির হত্যার পর ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং ঠিক যেমনভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের গ্রেফতারের পর মার্কিন কোম্পানিগুলো দেশটির তেল ভান্ডার লুট করেছিল, ইরানেও একই ঘটনা ঘটবে।

কিন্তু ইরান ইস্যু নিয়ে ট্রাম্পের সব ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং বিশ্বজুড়ে তেল সংকট দেখা দিয়েছে।

এই যুদ্ধ যত দীর্ঘায়িত হতে থাকবে, ট্রাম্পের প্রতি জনগণের অসন্তোষ ততই ঘৃণায় পরিণত হবে। ইউরোপীয় দেশগুলোও ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজের উপস্থাপক আরও বলেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যা পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের সুনামকেও ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি উল্লেখ করেন— বিখ্যাত মার্কিন গবেষক নোয়াম চমস্কি বহু বছর আগে একটি বই লিখেছিলেন, যার অনুবাদ ‘রোগ স্টেটস’ শিরোনামে প্রকাশিত হয়েছিল।

চমস্কি এই বইয়ে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরান, ইরাক এবং উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, কিন্তু বাস্তবে বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র হলো স্বয়ং যুক্তরাষ্ট্র, যে কিনা কোনো আন্তর্জাতিক আইন মানে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com