বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা

মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা

প্রতিবেদক : এস এম শাহ আলম

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি খালের উপর নির্মিত পুল প্রায় ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার বা নতুন সেতু নির্মাণ না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে যাওয়া পুলটির উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে খালটি পানিতে ভরে গেলে পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে ব্যাঘাত ঘটছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকলেও পুলটির সংস্কার বা নতুন করে নির্মাণের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, দ্রুত একটি নতুন সেতু নির্মাণ করা না হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক প্রভাব পড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অতি দ্রুত পুলটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com