বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুদ রাখা ৯৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী ফকির বাড়ির মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের এক গুদাম ঘর থেকে এসব তেল উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার এবং ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানভির এন্টারপ্রাইজের গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদার তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধবার সকাল ১১টার দিকে সরকারি নির্ধারিত মূল্যে প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দ করা তেল বিক্রি করা হয়। নিলামে অংশ নিয়ে বায়জিদ এন্টারপ্রাইজ ও ফয়সাল এন্টারপ্রাইজ ডিজেল ক্রয় করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বার্ত ভবন সংলগ্ন খান এন্টার প্রাইজে মূল্য তালিকা (রেট চার্ট) প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে রিপন খান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com