বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার যৌথ অভিযানে তেতুলিয়া নদীতে অবৈধভাবে ব্যবহার করা ১৪টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ করা বেহুন্দী জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে। জালগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এগুলো ব্যবহার করতে না পারে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নদীতে অবৈধ জাল ব্যবহার মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়রা এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নদীর মাছের উৎপাদন রক্ষায় নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com