
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাও গ্রামের আলোচিত মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ২৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশের একটি অভিযান দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক ভূঁইয়া এলাকার একজন দুর্ধর্ষ ও উশৃঙ্খল প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তার বিভিন্ন অপকর্মে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। প্রতিবন্ধী নারীর ওপর সংঘটিত এ নির্মম ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
ফারুক ভূঁইয়ার গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বাসিন্দারা পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হিজলা থানা পুলিশ জানায়, আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।