মোহাম্মদ আব্বাসের বল পয়েন্ট দিয়ে চার মারের আগেই ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খান বললেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত বলটা চারই হয়েছে। মুশফিকুর রহিমও সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন। হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। পিচে এরপর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরির রেকর্ড এখন নিজের করে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সিলেটে আজ তৃতীয় দিনে চা পানের বিরতির পর সেঞ্চুরি করতে কেবল ১০ রান প্রয়োজন ছিল মুশফিকের। নার্ভাস নাইনটিতে এর আগে বারবার আউট হওয়ার ঘটনা থাকলেও এবার তিনি সাবধানে এগিয়েছেন। ১৫৫ বলে ৯০ রান করা মুশফিক যখন তিন অঙ্ক ছুঁয়েছেন, তখন তাঁর নামের পাশে বল ১৭৮। অর্থাৎ ২৮ বল