, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও জাটকা জব্দ হিজলায় মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনীর ফাঁকা গুলি, আটক ১৭ মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ মেহেন্দিগঞ্জে কসাইখানায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগ ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ বায়তুল মোকাররমে খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তেজনা কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
হিজলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান অব্যাহত

হিজলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান অব্যাহত

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত তদারকির পাশাপাশি যৌথভাবে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, নৌ-পুলিশের ইনচার্জ মো. ইয়াসিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নদীতে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। এ জন্য সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; জেলে, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost