, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও জাটকা জব্দ হিজলায় মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনীর ফাঁকা গুলি, আটক ১৭ মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ মেহেন্দিগঞ্জে কসাইখানায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগ ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ বায়তুল মোকাররমে খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তেজনা কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
ভান্ডারিয়ায় ‘হানি ট্রাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ভান্ডারিয়ায় ‘হানি ট্রাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী,
প্রকাশিত : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে ‘হানি ট্রাপ’-এ ফেলে মারধর, ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ এবং অর্থ আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সজিব (২৫), পিতা মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশি; মোস্তাফিজুর রহমান রনি (৩৫), পিতা আমজাদ হোসেন—দুজনই উত্তর-পূর্ব ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। এছাড়া মারিয়া আক্তার (ছদ্মনাম) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বাড়ি ভান্ডারিয়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মানবেন্দ্র রায় (৩৪)কে কৌশলে ‘হানি ট্রাপ’-এ ফেলে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে তার নগ্ন ভিডিও ধারণ করে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ও ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি তদন্ত করে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost