বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
দফায় দফায় রণক্ষেত্র ভোলা আহত ৫ রাত পোহালেই ভোট টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর ‘চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২ মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩টি গরু ১টি খড়ের গাদা সহ গোয়ালঘর  পুড়ে ছাই সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন মঞ্জুরুলকে সংযত হয়ে কথা বলার পরামর্শ আদালতের ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি পটুয়াখালীর চারটি আসনে লড়াইয়ের হিসাব ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, ১ মাসের কারাদণ্ড বরগুনায় বিভিন্ন স্থানে আওয়ামী পোস্টার, উত্তেজনা ১৬ হাজার আইনশৃঙ্খলা সদস্য মাঠে, তবুও শঙ্কায় প্রার্থীরা—বরিশালে নজিরবিহীন নিরাপত্তা পিরোজপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ ‎ ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা, জামায়াতের সমর্থন নিজের পক্ষে দাবি ফয়জুল করীমের পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা বরিশাল-৪ আসনে নিজেই ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের
১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্ক সংকেত।রোববার (৬ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৯ অক্টোবর) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচদিনে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরপশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com