বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম
কাজিরহাটে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬জনকে কুপিয়ে জখম করলেও আসামী গ্রেফতার করছে না পুলিশ সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের হামলায়  যুবক নিহতঃ চট্রগ্রাম থে‌কে গ্রেফতার ২ মেহেন্দিগঞ্জের উলানিয়া বুড়ি পোল ব্রিজ ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার তেতুলিয়া নদীতে যৌথ অভিযানে ১৪টি বেহুন্দী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট মেহেন্দিগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ৫ কর্মকর্তা-কর্মচারীর কারাদণ্ড যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল পিরোজপুরে বিকাশ প্রতারণার টাকাসহ হারানো ২০ মোবাইল উদ্ধার নলছিটিতে ১,৭০০ কেজি ঝাটকা জব্দ, ৩ জনকে জরিমান চরমোনাই ঘাটে ডুবে গেল ‘মানিক-০৪’ ভাণ্ডারিয়ায় ৯৫০ লিটার ডিজেল জব্দ, জরিমানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত ভবন সংকটে বিপাকে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বালুর ওপর চলছে শিক্ষার্থীদের পাঠদান মুলাদীতে মেয়ের পরকীয়ার জেরে বাবার আত্মহত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মেহেন্দিগঞ্জে ৮ বছর ধরে ভেঙে পড়ে আছে পুল — ঝুঁকি নিয়ে পারাপার করছে শিক্ষার্থীরা
সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

সালিশে মা ও ছেলেকে মারধরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রতিবেদক : এস. এম. শাহ আলম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে এক সালিশি বৈঠকে মা ও ছেলেকে বেদম মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। বর্তমানে আহতরা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন সিকদার ও তার স্ত্রীর পারিবারিক কলহ মীমাংসার জন্য একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ভুক্তভোগী সখিনা বেগম অভিযোগ করেন, বৈঠক চলাকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই ইউপি সদস্য আবু বকর সিদ্দিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সখিনা বেগমের ওপর হামলা চালান এবং মারধর শুরু করেন।

এ সময় মাকে রক্ষা করতে ছেলে এগিয়ে এলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে উপস্থিত স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “ওই পরিবারটি মাদকের সাথে জড়িত। তাই আমি ওদের ইচ্ছামতো মেরে আহত করেছি।” আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “ওরা যা পারে আমার বিরুদ্ধে করুক।”

উক্ত বিষয়ে জানতে চাইলে কাজীরহাট থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান বিষয়টি আমি মোবাইলের মাধ্যমে শুনতে পেরেছি আমি তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য বলেছি।ভূক্তভূগি লিখিত অভিযোগ করলে তদন্ত স্বাপেক্ষ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com