, , ,
শিরোনাম
উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার বরিশাল শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, বাধার অভিযোগ বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বরিশাল বিভাগীয় কমিশনার মো: খলিল আহমেদের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস মঙ্গলবার দুপুর আড়াইটার পর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে মাপে কম ও বেশি দেয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড ২০১৮ এর ৪৬ ধারায় গরিয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ফিলিং স্টেশন এর ম্যানেজার মো: জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।

একেই অভিযোগে বরিশাল —ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ সোহেলকে সতর্ক করা হয়। তবে নগরীর কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক থাকায় কোন জরিমানা আদায় করা হয়নি।

অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ—পরিচালক মোঃ হাবিবুর রহমান, বিএস টি আই এর পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ আমার দেশকে বলেন বিভিন্ন প্লেন স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বক্তাদের কথা বিবেচনা করে বিভিন্ন ফিল্ম স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাম তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost