
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর নুরুজ্জামান হত্যা মামলার পর থেকেই নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে ঢাকার ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর নাসিমা বেগমকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।