, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বিদ্যুতায়িত হওয়া বাবাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনতে ছুটে এসেছিলেন দুই ভাই। কিন্তু বাবাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলেও নিজেরা আর ফিরতে পারলেন না। বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন সহোদর ভাই। হৃদয়বিদারক এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তাদের বাবা। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন— তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করতেন তারা। ঘটনার দিন সকালে বাবা আলাম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনের কালিরহাট এলাকায় শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন বাবা আলাম বক্তার। বাবাকে বিপদে পড়তে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন নিচে থাকা এক ছেলে। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে আক্রান্ত হন। পরে তাদের উদ্ধারে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে এলে তিনিও বিদ্যুতায়িত হন। মুহূর্তেই দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই ভাই।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। বাবাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দুই ছেলের এমন করুণ মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান বাবা আলাম বক্তার।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost