, , ,
শিরোনাম
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ কাটার অভিযোগে মামলা তৎকালীন কাউনিয়া থানার ওসি কাজী মাহবুবুর রহমান ও এসআই বসিরের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার কাজিরহাটের আন্দারমানিক ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএস খান স্বপনের গণসংযোগ উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান: সাড়ে সাড়ে তিন হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার সোনার দুল নিয়ে উধাও

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার সোনার দুল নিয়ে উধাও

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মরিয়ম বেগম ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।

ভুক্তভোগীর অভিযোগ, সোমবার দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুলটি দেখতে চাওয়ার কথা বলে সেটি নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

এ ঘটনায় অসহায় মরিয়ম বেগম প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এ ধরনের প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সুবিধার নামে কেউ যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে অভিযোগ পেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost