, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার

ভোলায় যুবকের মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ভোলার দৌলতখানে রাস্তার পাশ থেকে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট—নইমুদ্দিন বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব ওই এলাকার আজগর বাড়ির নুর নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা আজগর বাড়ির মসজিদের টয়লেটসংলগ্ন রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দৌলতখান থানা—পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে লাশ হয়ে ফিরল স্বামী—স্ত্রী

রাস্তার পাশে যুবকের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost