, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল—খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু এবং আমরাজুড়ী ফেরীঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছেন।’

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা করার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost