, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
ম্যাগনেটিক পিলার সন্দেহে পানির ট্যাংকে তল্লাশি, রহস্যময় প্লেটসহ আটক ১

ম্যাগনেটিক পিলার সন্দেহে পানির ট্যাংকে তল্লাশি, রহস্যময় প্লেটসহ আটক ১

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা একটি রহস্যময় প্লেট। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা কৌতূহল। এ ঘটনায় আশিক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা।

উদ্ধার বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি—১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন একটি রহস্যময় বস্তু কীভাবে এলো এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, উদ্ধার বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost