, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
পিরোজপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিরোজপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭—২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ৩৪ সদস্যের জেলা মজলিশে শূরা ও ১৪ সদস্যের জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ জহিরুল হক এবং মহিলা বিভাগীয় জেলা সেক্রেটারি হয়েছেন রহিমা বেগম। এর আগে মাওলানা আব্দুর রব জেলা আমির নির্বাচিত হন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় পিরোজপুর জেলা জামায়াত কার্যালয়ে নতুন কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সদস্যরা শপথ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার রুকন সদস্যদের সরাসরি ভোটে প্রথম পর্যায়ে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী শূরা সদস্য নির্বাচিত হন। পরে নির্বাচিত সদস্যদের মাধ্যমে আরও ছয়জন পুরুষ শূরা সদস্য নির্বাচিত করা হয়। সব মিলিয়ে ৩৪ সদস্যের জেলা মজলিশে শূরা গঠিত হয়।

নতুন কমিটিতে জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জহিরুল হক এবং মহিলা বিভাগীয় জেলা সেক্রেটারি হয়েছেন রহিমা বেগম। এ ছাড়া জেলা নায়েবে আমির হয়েছেন সাবেক ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসাইন খান। জেলা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও মাওলানা আব্দুর রাজ্জাক শেখ।

বিজ্ঞাপন

অন্যান্য বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে মিডিয়া বিভাগীয় সেক্রেটারি হয়েছেন মোঃ সোহরাব হোসাইন জুয়েল, ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাইতুল মাল সেক্রেটারি আবু বুসরা, পেশাজীবী বিভাগীয় সেক্রেটারি ড. আব্দুল্লাহিল মাহমুদ এবং শিক্ষা বিভাগীয় সেক্রেটারি শরীফ মোঃ আব্দুল জলিল।

এদিকে কমিটির আরও কয়েকজন পুরুষ সদস্যের নাম পাওয়া গেলেও তাদের নির্দিষ্ট পদ—পদবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারা হলেন—মাওলানা আফজাল হোসাইন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল ইসলাম, মাওলানা আবুল বশার, মাওলানা মোফাজ্জেল হোসাইন, মোঃ শাহ জামাল জোমাদ্দার, মোঃ হুমায়ুন কবির, আব্দুর রশিদ, মাওলানা তৌহিদুর রহমান রাতুল, মাওলানা আলী হোসেন, মাওলানা তাওহিদুল ইসলাম, মোঃ ইসহাক আলী খান, মোঃ আল আমিন শেখ, মোঃ আমিরুল ইসলাম ও মোঃ সাখাওয়াত হোসাইন।

নারী সদস্যদের মধ্যে রহিমা বেগমের নাম ও পদ—পদবি নিশ্চিত হওয়া গেছে। তবে নির্বাচিত অন্য নারী শূরা সদস্যদের নাম এবং তাদের পদ—পদবি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৪ নভেম্বর বুধবার জামায়াতে ইসলামীর ২০২৭—২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকন সদস্যদের গোপন ব্যালটে আমির নির্বাচন করা হয়। ওই নির্বাচনে পিরোজপুর জেলা শাখার আমির নির্বাচিত হন মাওলানা আব্দুর রব।

শূরা বৈঠকে জেলার বিভিন্ন বিভাগ পরিচালনার জন্য ১৪ সদস্যের জেলা কর্মপরিষদ গঠন করা হয়। পরে জেলা আমিরের নেতৃত্বে কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সদস্যদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়।

অনুষ্ঠানে জেলা আমির মাওলানা আব্দুর রব নবনির্বাচিত শূরা সদস্য, জেলা সেক্রেটারি, মহিলা বিভাগীয় জেলা সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যদের পৃথকভাবে শপথবাক্য পাঠ করান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost