, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ

কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাউখালী উপজেলা জামায়াতের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে আমীর হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক হুমায়ুন কবির এবং সেক্রেটারি হিসেবে শপথ গ্রহণ করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নবগঠিত কমিটির উপজেলা আমীর অধ্যাপক হুমায়ুন কবিরকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব।

এ ছাড়া অফিস বিভাগের দায়িত্বে মোঃ জামিনুল হক জামিল এবং অর্থ বিভাগের দায়িত্বে মোঃ কামরুল ইসলামসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট মহিলা শূরা সদস্য ও ৮ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এদের শপথ বাক্য পাঠ করান নবগঠিত আমীর অধ্যাপক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি জহিরুল হক ও সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। এ সময় কাউখালী উপজেলার রুকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।v

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost